যশোরের চৌগাছায় সড়ক দুঘর্টনায় দিপঙ্কর কুমার (৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার গুয়াতলী গ্রামের অশোক কুমারের ছেলে এবং গুয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে দিপঙ্কর তার সহপাঠিদের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় সে চৌগাছা মহেশপুর সড়কের ফাঁসতলা নামক মোড়ে পৌঁছালে একটি আলমসাধু তাকে চাপা দেয়। এতে মারাত্মক আহত অবস্থায় তাকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরে ক্ষুদা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এমআই
