ধুনটে শশ্মান ঘাটে প্রতিমা ভাঙচুর

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৪:১৩
বগুড়ার ধুনট কেন্দ্রীয় শশ্মান ঘাটে চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
 
বুধবার দিবাগত রাতের কোনো এক সময় ধুনট পৌর এলাকায় ইছামতি নদীর তীরে শশ্মান ঘাটে এ ঘটনা ঘটে।
 
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ কুমার জানান, ইছামতি নদীর তীরে অবস্থিত শশ্মান ঘাটে দীর্ঘদিন ধরে ধর্মীয় নানা ধরনের অনুষ্ঠান করা হয়। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় কে বা কারা শীব, কালি, ডাকিনী ও ডুকিনী নামের ওই চারটি মূর্তি ভাঙচুর করে।
 
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম বলেন, মাদকসেবীরা ঘটনায় জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা। তবে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
 
ইত্তেফাক/এএসএমইউ