ঠাকুরগাঁওয়ে মন্দিরের প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৫:১২
ঠাকুরগাঁও সদর উপজেলায় কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর ও দুর্গা মন্দিরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
 
শুক্রবার ভোর রাতে উপজেলার নারগুন পোকাতি এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর বেলা দুর্বৃত্তরা দুর্গা মন্দিরের ভেতরের প্রতিমায় অগ্নিসংযোগ করেছে। এ সময় মন্দিরের ভেতর একটি কিতাব পুড়িয়ে দেয় তারা। এদিন কালি মন্দিরের মূর্তিও ভাঙচুর করেছে দুবৃর্ত্তরা।
 
পুলিশ সুপার ফারহাত আহম্মেদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর এলাকার হিন্দু সস্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
 
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘আমরা দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।’
 
ইত্তেফাক/এএসএমইউ