পাঁচবিবিতে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১২:৩২
জয়পুরহাটের পাঁচবিবি রেল লাইনের পূর্ববালিঘাটা টেক্সটাইল মিল এলাকায় অজ্ঞাত এক যুবকের (১৮) দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে।
 
এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
 
এলাকাবাসী কয়েকজনের ধারণা, ওই যুবককে হত্যার পর লাশ রেল লাইনে ফেলে রাখা হয়েছে।  এরপর ট্রেনে কাটা পড়ে তার লাশ দ্বিখণ্ডিত হয়ে যায়।
 
পাঁচবিবি রেল স্টেশনের মাস্টার সন্তোষ কুমার জানান, সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে।
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই পড়েছিল।
 
ইত্তেফাক/এমআর/এএসএমইউ