‌'উন্নয়নের ধারা ত্বরান্বিত হয় সমবায়ের মাধ্যমে'

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৪:০৮
নরসিংদী শিবপুরে স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, সমবায়ের মাধ্যমে দেশের উন্নয়ন করা যায়। এর মাধ্যমে উন্নয়নের ধারা ত্বরান্বিত করা যায়। তিনি বলেন, শিবপুরে ৩০০ সমবায়কে নিয়ে উদযাপন কমিটি করে সামনের বছর আরো জাকজমক ভাবে অনুষ্ঠান করা হবে।
 
উপজেলা পরিষদ মিলনায়তনে ৫ নভেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে ৪৫তম সমবায় দিবসে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। 
 
সমবায় দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আফসার সভাপতিত্ব করেন। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা, আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ খান ও সামসুল আলম ভূঁইয়া রাখিল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. রিয়াজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী মাধ্যমিক অফিসার গোলাম ফারুক।
 
 
 
 
ইত্তেফাক/এমআই