সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। ইতোমধ্যে তারা বিভিন্ন দৈনিক প্রতিকায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৩ পদে মোট ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামী ৪ এপ্রিল, ২০১৯ খ্রি. পর্যন্ত। যোগ্য ও আগ্রহীরা চাইলে উল্লিখিত পদগুলোতে আবেদন করতে পারেন। আবেদনের বিস্তারিত নিয়ে লিখেছেন মাহবুব শরীফ
বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৩ পদে ৪৩ জন নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে www.caab.gov.bd এই ঠিকানায়। এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাতে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। আবেদন করা যাবে ৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহীরা উল্লিখিত পদগুলোতে আবেদনের আগে আবেদনের যোগ্যতা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারেন।
অগ্নিনির্বাপক মোটরচালক
অগ্নিনির্বাপক মোটরচালক পদে নিয়োগ দেয়া হবে ১৫ জন। আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি পাসসহ হলকা ও ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের নির্ধারিত উচ্চতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তরা ১০ হাজার ২শ’ থেকে ২৪ হাজার ৬ শ’ ৮০ টাকা হারে বেতন পাবেন।
মোটর পরিবহন ফিটার ড্রাইভার
পদটিতে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি পাসসহ হালকা ও ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের মোটর মেকানিক্সে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। নিয়োগপ্রাপ্তরা ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা হারে বেতন পাবেন।
মোটর পরিবহন চালক
পদটিতে ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণি পাসসহ হালকা ও ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। নিয়োগপ্রাপ্তরা ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা হারে বেতন পাবেন।
আবেদনকারীর বয়সসীমা
আবেদনকারীর বয়স ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া
চেয়ারম্যান, বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা চার কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি, এক কপি প্রবেশপত্রের নির্ধারিত স্থানে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, নমুনা প্রবেশপত্র এবং পরীক্ষা ফি বাবদ ২০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ
আগামী ৪ এপ্রিল, ২০১৯ তারিখের মধ্যে চেয়ারম্যান, বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, কুর্মিটোলা, ঢাকা-১২২৯ বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে।
