বিদেশে উচ্চশিক্ষায় যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৯:০৪

মিঠু মোস্তাফিজ

 

উচ্চমাধ্যমিকের পর অনেক শিক্ষার্থীর স্বপ্ন জুড়েই থাকে বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো। সেদিক থেকে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় পছন্দের শীর্ষে। কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন ব্রিটেনের অন্যতম বিখ্যাত বিশ্ববিদ্যালয়। লন্ডনের পূর্বদিকে এর অবস্থান। প্রতি বছর উচ্চশিক্ষা অর্জনের জন্য বিশ্বেও বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে আসে। যারা দেশের বাইরে গিয়ে ব্যবসায়, আইন ও মেডিসিনের ওপর গ্র্যাজুয়েশন বা উচ্চতর শিক্ষা নিতে চান তারা কয়েকটি বিষয় গুরুত্ব দিতে পারেন।

অ্যাকাউন্টিংয়ে যারা পড়তে চান তাদেরকে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি নিতে হবে। আর ব্যাচেলর ডিগ্রিতে অ্যাকাউন্টিং, ব্যবসায়, ফিন্যান্স, ম্যাথমেটিক্স ও স্ট্যাটিসটিক্স কোর্সগুলো সম্পন্ন করতে হবে। ব্যাচেলর ডিগ্রির পর পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করে নিতে হবে। বাড়তি দুই বছর সময় লাগে এ ডিগ্রি নেয়ার জন্য। এতে করে পরবর্তীতে যেকানো ভালো প্রতিষ্ঠানে উচ্চতর পদে ও সরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার সম্ভাবনাগুলো তৈরি হয়। এরপর চাইলে এ বিষয়ে আরো পড়াশোনা করা যেতে পারে। এক্ষেত্রে পিএইচডি করে নেয়া যেতে পারে। কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে চলতি বছরের সেপ্টেম্বরে অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক লেভেলে ভর্তি হওয়া যাবে।

চলতি বছরের সেপ্টেম্বরে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে  কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সে ভর্তি শুরু হবে। আর এ কোর্স গ্রহণ করতে হলে ইংল্যান্ডের শিক্ষার্থীদের খরচ পড়বে নয় হাজার দুই শ’ ৫০ পাউন্ড। অন্যদিকে বিশ্বের অন্যান্য স্থান থেকে আগত শিক্ষার্থীদেও খরচ পড়বে ২০ হাজার আট শ’ ৫০ পাউন্ড। এখানে নিত্যনতুন প্রযুক্তি নিয়ে কাজ করা শেখা থেকে শুরু করে প্রযুক্তির নতুন আপডেটগুলো সম্পর্কে শিক্ষাদান করা হয়।

কুইন মেরিতে আইন এবং অর্থনীতি একটি সম্মিলিত ডিগ্রি হিসেবে গণ্য। এখানে আইন-শৃঙ্খলার পাশাপাশি রাজনীতি বিষয়ে শিক্ষাদান করা হয়।  তিন বছর মেয়াদি এলএলবিতে বার কাউন্সিল ও ল সোসাইটির প্রয়োজনীয়তা পূরণের জন্য বাদ্যতামূলক মডিউল অন্তর্ভূক্ত করেছে যার ফলে একে মানসম্পন্ন আইন বিষয়ক ডিগ্রি বললেও ভুল হবে না। স্কুল অব ল অ্যান্ড স্কুল অব পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল  রিলেশনসে পড়ার সময় শেখা যাবে আইনের মূল নীতিগুলো, রাজনৈতিক ত্বত্ত্ব ও বিশ্বের বিভিন্ন আইনের নীতি সম্পর্কে। কুইন মেরিতে আইনে পড়তে গেলে ইংল্যান্ডে বসবাসরত শিক্ষার্থীদের খরচ হবে নয় হাজার দুই শ’ ৫০ পাউন্ড যেখানে বিশ্বেও অন্যান্যদের ফি দিতে হবে ১৯ হাজার পাঁচ শ’ পাউন্ড।

মানব শরীর বিজ্ঞান, জীববিজ্ঞান, আণবিক জীববিদ্যা, ইমিউনোলজি, জেনেটিক্স ও ফার্মাকোলজি সম্পর্কে শিক্ষাদান করা হয়। ফলে শেষবর্ষে মিক্ষার্থী তার গবেষণায় বিশেষায়িত এরিয়াগুলো যেমন- আন্তঃস্ক্রিয়ত্ব, জিনোমিক্স, ড্রাগ ডিজাইন, সেল প্যাথোলজি ও ক্যান্সার বিজ্ঞান ইত্যাদি যোগ করতে পারে।

বাংলাদেশি শিক্ষার্থীরা শিক্ষা সম্পর্কিত বিভিন্ন সেবা পেতে কিংবা কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন এডুকেশনাল কনসালট্যান্সি প্রতিষ্ঠান মেইসেস বিডির ফেসবুক পেজে। এছাড়া তাদের সেবা পেতে যোগাযোগ করতে পারেন  https://www.macesbd.com/ওয়েবসাইটে।