বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগ ব্যবসাবান্ধব সরকার। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন সাধিত হয়েছে। বৈদেশিক বাণিজ্যের ভলিউম বেড়েছে। প্রবৃদ্ধি বেড়েছে। কোনো ধরনের ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারকে উন্নয়নের মহাসড়ক থেকে হটানো যাবে না।’
শনিবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ১০তম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো’১৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র করে কী হবে। যেভাবে ২০১৪ সালের ৫ জানুয়ারির ষড়যন্ত্র মোকাবেলা করা হয়েছে, যেভাবে ২০০৬-০৭ আরে ষড়যন্ত্র মোকাবেলা করা হয়েছে সেভাবেই শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নয়ন অব্যহত থাকবে। দেশের বেশিরভাগ মানুষ এখন আওয়ামীলীগের সাথে আছে। সুতরাং গুটি কয়েকজনের ষড়যন্ত্রে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি বন্ধ করা যাবে না।’
ইত্তেফাক/এএম।
