মাগুরায় রবিবার থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী কাত্যায়নী পূজা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ২১:২৮
রবিবার থেকে মাগুরায় হিন্দু সম্প্রদায়ের ৫ দিনব্যাপী কাত্যায়নী পুজা শুরু হচ্ছে। সারা দেশের মধ্যে একমাত্র মাগুরা জেলাতে এ পূজা ব্যাপক আয়োজনে উদযাপিত হয়। 
 
এ বছর শহরের জামরুলতলা, দড়ি মাগুরা ছানার  বটতলা ,  নতুন বাজার স্মৃতি সংঘ, নিজনান্দুয়ালী কালী বটতলা, বাটিকাডাংগা, পাকার মাথা . সাতদোহা পাড়া, সাতদোহা লেংটা বাবাজির আশ্রম, পারনান্দুয়ালী, রাউতড়া, আলমখালী, দ্বারিয়াপুর, সোনইকন্ডি, জারিয়া, কালীনগর, আড়পাড়া, বেরইলসহ জেলায় ৮৪টি পূজা অনুঠিত হচ্ছে।  পূজা উপলক্ষে সুন্দর  প্রতিমা, গেট-প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে ।
 
সমগ্র শহর সেজেছে নতুন সাজে । কাত্যায়নী পূজা হিন্দু সম্প্রদায়ের হলেও সকল ধর্মের মানষের উপস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়। লাখো মানুষের সমাগম ঘটবে। শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তরফ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি