বাংলাদেশ ডেনিম এক্সপো-২০১৬’তে অংশ নিচ্ছে বস্ত্রশিল্পের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান 'থ্রেডসল'। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ৮ ও ৯ নভেম্বর এই এক্সপো অনুষ্ঠিত হবে। এক্সপো’তে থ্রেডসল পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য তাদের উদ্ভাবিত নানা সফটওয়্যার সল্যুশনস প্রদর্শন করবে।
বিশ্বব্যাপী বস্ত্রশিল্পে এখন ক্রমাগত খরচ বাড়ছে ও আয় কমছে। এ অবস্থায় শিল্পটিকে রক্ষা করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বস্ত্রশিল্পের টেকসই উন্নয়ন করা যায় ডেনিম এক্সপোতে তাই তুলে ধরবে থ্রেডসল।
এক্সপো'তে অংশগ্রহণ বিষয়ে থ্রেডসলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনসিজ গাঙ্গুলি বলেন, বাংলাদেশের বস্ত্রশিল্প খাতকে রক্ষা করতে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ ঢাকায় ডেনিম এক্সপোতে অংশগ্রহণ তারই প্রমাণ। গ্রাহকদের ব্যয় কমিয়ে সর্বোচ্চ আয় বৃদ্ধি করার লক্ষ্যেই আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি।
IMG0
থ্রেডসল বাংলাদেশের কান্ট্রি হেড আনাস শাকিল বলেন, উৎপাদন খরচ কমিয়ে কিভাবে আয় বাড়ানো যায় সেটা বোঝার এখনই উপযুক্ত সময়। এ জন্য আধুনিক প্রযুক্তি গ্রহণের কোনো বিকল্প নেই। থ্রেডসল সফটওয়্যার সল্যুশনস ব্যবহারে ১০ ভাগ পর্যন্ত উৎপাদন খরচ কমানো সম্ভব যার ফলে প্রতিষ্ঠানের আয় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ শতাংশ বৃদ্ধি পায়।
তিনি বলেন, থ্রেডসলের ইন্টেলোবাই এবং ইন্টেলোকাট কাপড়ের অপচয় এবং খরচ কমায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিনস, ডেকো গ্রুপ, এপিক গ্রুপ, সায়হাম, ফকির ফ্যাশনস, কেনপার্ক, রিজেন্সি, ইউফিল আমান গ্রাফিক্স থ্রেডসল এর সফটওয়্যার সল্যুশনস ব্যবহার করছে।
উল্লেখ্য, পুরাতনকে চ্যালেঞ্জ করে ২০১২ সালে নতুন উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসে থ্রেডসল সফটওয়্যার প্রাইভেট লিমিটেড। প্রতিদিন ১৩টি দেশের ৮০টির বেশি কাস্টমার ২৫ লাখ গার্মেন্টস থ্রেডসলের সেবা নিচ্ছে। থ্রেডসলের ইন্টেলোকাট এবং ইন্টেলোবাই বর্তমানে শ্রীলংকা, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তুর্কি, ফিলিপাইন এবং চীনে ব্যবহার হচ্ছে।
বিস্তারিত www.threadsol.com সাইটে ভিজিট করলে জানা যাবে।
ইত্তেফাক/আরএ
