আনসার সদস্য সোহাগ আলীর মৃত্যুতে বিমান ও পর্যটনমন্ত্রীর শোক

আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৪:২৪
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাকে নিশ্ছিদ্র রাখতে জীবন বিসর্জন দানকারী আনসার সদস্য সোহাগ আলীর প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
 
এক শোক বাণীতে তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
 
বিমান পরিবহন মন্ত্রী বলেন, মরহুম সোহাগ আলী কর্তব্যপরায়ণতা আর দেশপ্রেমের যে উদহারণ রেখে গেছেন তা আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। মৃত্যুঞ্জয়ী এ বীরের নাম মানুষের হৃদয়ে সোনার হরফে লেখা থাকবে। 
 
 
 
ইত্তেফাক/এমআই