চলচ্চিত্র ব্যক্তিত্ব মুহম্মদ খসরু ঢামেক হাসপাতালে

আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৫:১৫
দেশের সুস্থ চলচ্চিত্র আন্দোলনের পুরধা পুরুষ মুহম্মদ খসরু অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত কয়েকদিন আগে শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক জটিলতায় অবস্থার অবনতি হলে সেখানে তাকে ভর্তি করা হয়। তার বয়স হয়েছে ৭০ বছর।
 
মুহম্মদ খসরু চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ধ্রুপদীর সম্পাদক। বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের পথিকৃত খসরু ৫০ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্রের সঙ্গে জড়িত আছেন। বাংলাদেশের চলচ্চিত্রের সূচনালগ্নে যাদের ভূমিকার রয়েছে তাদের মধ্যে তিনি অন্যতম। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের চিন্তা তারই সৃষ্টি। এ ব্যপারে তার বিশেষ ভূমিকা রয়েছে।
 
তার উল্লেখযোগ্য বই হলো- বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ভূমিকা, সাক্ষাৎকার চতুষ্টয়। তার সম্পাদিত পত্রিকা- ধ্রুপদী, চলচ্চিত্রপত্র। তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট এর প্রশিক্ষক ছিলেন।
 
 
ইত্তেফাক/এমআই