চোখের ক্রটির কারণেই চশমা অনেকেরই নিত্যসঙ্গী। কিন্তু প্রয়োজনের সময় চশমা খুঁজে না পেলে বা কোনো কারণে চশমাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লে আপাতকালীন সময়র জন্য একটি কৌশল ব্যবহার করা যেতে পারে। খবর ইন্ডিপেন্ডেন্টের।
কৌশলটি হলো, নিজের তর্জনী এবং বুড়ো আঙ্গুল ব্যবহার করে ছোট্ট একটি রিং তৈরি করতে হবে। এবং তার মধ্য দিয়ে কোনোকিছুর দিকে তাকালে দৃশ্য অনেক স্পষ্ট দেখা যাবে। আর ব্যাপারটি সম্ভব হয় চোখের নিজস্ব ক্ষমতাবলেই।IMG0
বিষয়টির ব্যাপারে স্বচ্ছ ধারণা দিতে বলতে হয়, কোনো বস্তুর উপর আলো পড়লে তা আমাদের চোখে আসে। এবং আমরা তা দেখতে পাই। এ ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করে চোখের লেন্স। কারণ লেন্স ছাড়া আমরা এতো স্পষ্ট কিছু দেখতে পেতাম না, সবকিছুকেই ঝাপসা পর্দার মতো দেখতে পেতাম।
আমাদের তাকানো নির্দিষ্ট বস্তু ছাড়া আশপাশের সব জিনিস ঝাপসা লাগে। কেননা আমাদের চোখের লেন্স একই সময়ে একাধিক দুরত্বে ফোকাস করতে পারে না। তবে যাদের চোখে ত্রুটি আছে চশমা ও লেন্স তাদেরকে ফোকাস করতে সাহায্য করে। তর্জনী এবং বুড়ো আঙ্গুল ব্যবহার করে করা ছোট্ট রিংও আপাতকালীন এ ভূমিকা পালন করে।
ইত্তেফাক/এএসএমইউ
