খুলনায় বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে ২১ সদস্যের বিএসএফের একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
বিএসএফের ২১ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফের আইজি শ্রী কমল নয়ন চুবে।
বিএসএফের দলটি নোম্যান্সল্যান্ডে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিজিবির রংপুর ডিভিশনের রিজিওয়ান কমান্ডার শাহরিয়ার আহম্মেদ চৌধুরি। দুপুরে খুলনা বিজিবির সদর দপ্তরে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মলনে সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
ইত্তেফাক/ইউবি
