মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচনের আগে নানা জরিপ ও মতামতে দেখা গেছে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন। কিন্তু নির্বাচনের ফল ঘোষণা বলছে ভিন্ন কথা। শেষ খবর পাওয়া পর্যন্ত ফলাফলে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমসও ট্রাম্পের জয়ের সম্ভাবনা দেখছেন।
পত্রিকাটির কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ বলছেন, নিউইয়র্কের পত্রিকাটি হিসেব কষে বের করেছে, ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা ৫৩%।
কোনো কোনো বিশ্লেষক বলেছিলেন, হিলারি ক্লিনটন যদি ফ্লোরিডার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে জয় পান, তাহলে যুক্তরাষ্ট্রে সকাল হবার অনেক আগেই হয়তো তার জয় নিশ্চিত হয়ে যাবে।
কিন্তু এখন দেখা যাচ্ছে ট্রাম্প এগিয়ে আছেন। দোদুল্যমান রাজ্য ফ্লোরিডাতে জয় পেয়েছেন তিনি।
এবিসি নিউজের জরিপ অনুযায়ী মন্টানার তিনটি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যটি ১৯৬৮ সাল থেকেই রিপাবলিকানদের নিরাপদ ঘাঁটি। তবে ১৯৯২ সালে ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিনটন এটিকে হাতিয়ে নিয়েছিলেন।
ইত্তেফাক/এএসএস
