ডেমোক্র্যাটদের ঘাঁটি আইওয়াতে জয়ী রিপাবলিকানরা

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১১:৫২
আইওয়া অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প! এই রাজ্যটি ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৮৮ সাল থেকে ওই অঙ্গরাজ্য ডেমোক্র্যাটদের দখলে ছিলো। তবে এবার ছাড়াও ২০০৪ সালে একবার এখানে জয় পেয়েছিল রিপাবলিকানরা।
 
বিবির খবর বলছে, আইওয়া অঙ্গরাজ্যে ৫ লাখ ১০ হাজার ২০ ভোট পেয়েছেন হিলারি। তার ভোটের হার ৪২ দশমিক ১ শতাংশ। আর জয়ী প্রার্থী ট্রাম্প পেয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৮৯১ পপুলার ভোট। তার প্রাপ্ত ভোটের হার ৫২ শতাংশ।
 
ইত্তেফাক/এএম