গোদাগাড়ীতে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৮:২৩
রাজশাহীর গোদাগাড়ীতে মাটিচাপা পড়ে মহেশ সর্দার (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 
 
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মহেশ সর্দার উপজেলার কাঁকনহাট পৌরসভার মাণ্ডইল গ্রামের নন্দন সর্দারের ছেলে। 
 
কাঁকনহাট পুলিশ তদন্ত ফাঁড়ির ইনচার্জ (এসআই) হাসমত আলী জানান, কাঁকনহাট এলাকায় ড্রেন নির্মাণ করছে পৌরসভা। এতে মাটি কাটার কাজ করছিলেন মহেশ সর্দার। বেলা সাড়ে ১২টার দিকে ড্রেনের পাশের একটি দোকানের দেয়াল ড্রেনের ভেতর ধসে পড়ে । এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মহেশ সর্দারের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/ইউবি