ধানমন্ডির ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা পরিবর্তন হয়েছে। ধানমন্ডি থেকে ভিসা আবেদন কেন্দ্রটি শ্যামলীতে সরিয়ে নেয়া হয়েছে।
এর আগে এই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা ছিল ধানমন্ডির ২নং সড়কের ২৪ নম্বর বাড়ি। বর্তমানে তার অবস্থান বদলে শ্যামলী সিনেমা হলের বিপরীতে অবস্থিত আলামিন আপন হাইটসের দ্বিতীয় তলায় স্থানান্তরিত হচ্ছে। মিরপুর এই নতুন ভিসা আবেদন কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর ২০১৬ থেকে কাজ শুরু হবে। সকাল ০৮.০০ থেকে সন্ধ্যা ০৬.০০ টা পর্যন্ত এ কেন্দ্র খোলা থাকবে।
ইত্তেফাক/এসএসএ
