ময়মনসিংহের বেলতলিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার বেলতলিতে এ ঘটনা ঘটে। এ সময় পিকআপ ও দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করা হয়।
আটককৃতরা হলো, ডাকাত সর্দার মাহবুব, আলমগীর মোল্লা, জহিরুল ইসলাম, জমির এবং মানিক হোসেন।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলিতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতির নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে ডাতাত সর্দার মাহাবুব গুলিবিদ্ধ হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/এমআর/ইউবি
