মাত্র ৪৯ টাকা রিচার্জে বাংলালিংক দিচ্ছে স্মার্টফোন জেতার সুযোগ

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৮:২৬
 
গ্রাহকরা মাত্র ৪৯ টাকা রিচার্জে সকাল আটটা থেকে রাত ১০টার মধ্যে প্রতি ১০ মিনিটে স্মার্টফোন জেতার সুযোগ পাচ্ছেন বাংলালিংক গ্রাহকরা। এছাড়াও অফারটির মাধ্যমে গ্রাহকরা ৩০০ এমবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট, প্রতিদিন ৫ মিনিট অন-নেট ভয়েস বোনাস (FnFএবং SFnF ব্যাতিত) এবং প্রতিদিন ৫০০ এসএমএস অন-নেট বোনাস উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এছাড়াও গ্রাহকরা দেশের বৃহত্তম মুভি লাইব্রেরি বাংলাফ্লিক্স-এফ্রি সাবস্ক্রিপশন পাচ্ছেন। এই বোনাস অফারটি সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রযোজ্য, যার মেয়াদ ৭ দিন।
 
বাংলালিংকের এই অফারের মাধ্যমে গ্রাহকরা দ্রুতগতির থ্রিজি নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন, যা বাংলাদেশের ডিজিটাল উন্নয়নের অগ্রবৃদ্ধির লক্ষ্যকে সমর্থন করে। বাংলালিংক ইতিমধ্যে দেশব্যাপী ৭০% এরও বেশি মোবাইল টাওয়ার থ্রিজি নেটওয়ার্কের আওতাভুক্ত করেছে।
 

এছাড়াও সারা দেশে দ্রুতগতির থ্রিজি সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে, বাংলালিংক দুই মাসব্যপি দুই’শ-এরও বেশি থানায় থ্রিজি উত্সব আয়োজন করছে যার মূল স্লোগান  ‘এক দেশ এক অফার’। সেলফি বুথ, ডিজিটাল গেমসমূহ, বিভিন্ন ধরণের টেলিফিল্ম, ফ্রি ইন্টারনেটসহ স্মার্টফোন ক্রয়, র্যাফেল ড্র এবং আরও অনেক কিছু থাকছেএই উত্সবে। সমপ্রতি বাংলালিংকের প্রধান কার্যালয় ঢাকার টাইগার্স ডেনে বাংলালিংকের সিইও এরিক অস এবং সাকিব আল হাসান উত্সবটি উদ্বোধন করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলালিংকের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।