ভোলায় এক টন জাটকা আটক

আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১৫:০৫
কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি অপারেশন দল ভোলার ভেদুরিয়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক মেট্রিক টন জাটকা ইলিশ জব্দ করেছে। 
 
কোস্ট গার্ড দক্ষিণ জোনের ল্যাফটেনেন্ট এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ভোলার ভেদুরিয়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক মেট্রিক টন জাটকা ইলিশ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত জাটকা ভোলা জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। 
 
জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, জব্দকৃত জাটকা শুক্রবার  স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং ও স্থানীয় গরীবদের মধ্যে বিতরণ করা হয়েছে। 
 
 
ইত্তেফাক/এমআই