মাগুরার শ্রীপুরে বিষপানে এক গৃহবধূর আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
রোজিনা খাতুন শ্রীপুরের গোপালপুর গ্রামের ইয়ার রোসির স্ত্রী।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় রোজিনা খাতুন নামে এক গৃহবধূ বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর আধুনিক হাসপাতালেন জরুরি আনা হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিত্সক জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। কি কারণে রোজিনা আত্মহত্যার করেছে তা জানা যায়নি।
ইত্তেফাক/এএসএস
