ত্রিশালে তুলার দোকান ও কারখানায় আগুন

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৫:০১
 
ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের মধ্য বাজারে শনিবার সকাল ১১টার দিকে একটি তুলার দোকান ও মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই দোকান ও আশপাশের দোকাপাটেও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
 
জানা গেছে, ত্রিশাল পৌর শহরের মধ্য বাজারের সরকার মেট্রেসের পাশে আব্দুল মালেকের তুলার মিলে শনিবার ওয়ারিংয়ের কাজ চলছিল। 
 
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ওয়ারিংয়ের সর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এসময় পাশের রেজাউল করিমের সরকার মেট্রেসেও আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীদের এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে  উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন ও ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ঘটনাস্থলে ছুটে যান।
 
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে আব্দুল মালের ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। 
 
সরকার মেট্রেসের মালিক রেজাউল করিম জানান, অগ্নিকাণ্ডে তার ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে