রাজধানীর বনশ্রী এলাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল হসপিটাল লি. নামে ৫০ শয্যাবিশিষ্ট একটি অত্যাধুনিক হাসপাতালের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে হসপিটাল প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও প্রায় ৩০০ এলাকাবাসী এতে অংশ নেয়।
হসপিটালের অভিষেক উপলক্ষে আগামী ২ মাসের জন্য আউটডোর চিকিৎসাসেবা বিনামূল্যে প্রদানের ঘোষণা দেয়া হয়। এছাড়াও বিশেষ বিশেষ ধরণের স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে প্রদান করা হবে বলে হসপিটাল কর্তৃপক্ষ জানান।
হসপিটালের সার্ভিস সমূহ সুলভমূল্যে প্রদান করা হবে বলে হসপিটাল কমিটির নেতৃবৃন্দ অঙ্গিকার ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন হসপিটালের সভাপতি আজিজুর রহমান, সচিব (পি,আর,এল)।
ইত্তেফাক/ইউবি
