পাংশায় অস্ত্র-গুলিসহ চরমপন্থী গ্রেফতার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৮:০৮
রাজবাড়ীর পাংশায় অস্ত্র ও গুলিসহ বাবুল সরদার (৩০) নামে এক চরমপন্থীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত চরমপন্থী শরিষা ইউপির বহলাডাঙ্গী গ্রামের আরশেদ সরদারের ছেলে।
 
ডিবি পুলিশের এসআই কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে সরিষা ইউপির বিত্তিডাঙ্গা থানার মোড় এলাকা থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি কাতুর্জসহ গ্রেফতার করা হয়। 
 
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত বাবুলের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
 
 
ইত্তেফাক/এমআই