জলঢাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ০৩:৩৬

নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। রবিবার সকালে উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ বঙ্গবন্ধু হাট রাস্তায় পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য নীলফামারীতে প্রেরণ করা হয়।

 
এলাকাবাসী জানায়, বেশ কয়েকদিন থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি এলাকায় ঘোরাফেরা করছিল। ঘটনার দিন রাতে যে কোন সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
 
এ বিষয়ে জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিল এবং তার মৃত্যু সড়ক দুর্ঘটনায় হয়েছে।
 
এ দিকে রবিবার লাশটি পৌরসভার উদ্যোগে দাফন সম্পন্ন করা হয়েছে।
ইত্তেফাক/এএন