বিজিবি সেক্টর মিডিয়া সেল গঠনের উদ্যোগ

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:৫১

সিলেট অফিস

বিজিবি সেক্টর গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি ও সঠিক তথ্য যথাসময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি মিডিয়া সেল গঠনের উদ্যোগ নিয়েছে। সোমবার বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

এ উপলক্ষে দুপুরে সিলেটের আখালিয়াস্থ বিজিবি হেড কোয়ার্টারে এক মতবিনিময় সভা হয়। এসময় বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল, বিজিবি হেড কোয়ার্টারের স্টাফ অফিসার মেজর রাসেল ও বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, গণমাধ্যম কর্মীরা সমাজের বিবেক। বিজিবি সদস্য ও সাংবাদিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্ব সৃষ্টির লক্ষ্যে এবং তথ্য আদানপ্রদান সহজ করতে মিডিয়া সেল তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি আহমেদ নূর, সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, সিনিয়র সাংবাদিক আল আজাদ প্রমুখ।