বেনাপোল (যশোর) সংবাদদাতা
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বেনাপোল কাস্টম হাউস এবার বাংলাদেশের স্বাধীনতার প্রধান সহযোগী দেশ ভারতের পেট্রাপোল কাস্টমস, ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ কর্তৃপক্ষকে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেছে। তাছাড়া নানা আয়োজনের মধ্যে দিয়ে বেনাপোল কাস্টম হাউস মহান স্বাধীনতা দিবস উদযাপন করে। সকালে কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেনের নেতৃত্বে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মহান শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
