পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি পাঠিয়েছে। মঙ্গলবার পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত ফাঁড়ি দিয়ে বিএসএফের কাছে এসব মিস্টি পাঠানো হয়।
সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সৌহার্দপূর্ণ সহাবস্থান বজায় রাখা এবং সীমান্ত নিরাপদ রাখতে এই মিষ্টি পাঠানো হয়। বিএসএফও ভারতের জাতীয় দিবসে বিজিবিকে মিষ্টি পাঠিয়ে থাকে।
বিজিবি সূত্রে জানা গেছে, পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিপরীতে ৫৩ বিএসএফ সীমান্ত ফাঁড়ি ও চারটি ব্যাটালিয়নে মিষ্টি পাঠানো হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এরশাদুল হক বিজিবির পক্ষ থেকে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
