সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ রোকন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উল্লাপাড়া স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রোকন কামারখন্দ উপজেলার ঝাওল গ্রামের আবুল হোসেনের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেয়ান কৌশিক জানান, সকাল ১০ টার দিক উপজেলার রেলস্টেশন এলাকায় আভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
আটককৃত রোকন একাধিক মামলার আসামি গত ১০ নভেম্বর সে জামিনে মুক্তি পায় বলে জানা গেছে ।
ইত্তেফাক/এএসএস
