যশোরের চৌগাছায় এক জেডিসি পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিহাব উদ্দিন (১৮) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। শিহাব চৌগাছা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। সে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের সামাউল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এক মাদ্রাসাছাত্রী জেডিসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চৌগাছা কামিল মাদ্রাসা কেন্দ্রে অবস্থান করছিল। এসময় শিহাব উদ্দিন ওই ছাত্রীর শ্লীলতাহানি করে। অসহায় ছাত্রীর চিৎকারে কেন্দ্রে কর্তব্যরত পুলিশ কনেস্টেবল শাহাজান আলী দৌড়ে শিহাব উদ্দিনকে আটক করে।
শিহাবের সহযোগী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সাগর হোসেন ও একই গ্রামের রকমান আলীর ছেলে আলামীন হোসেন পালিয়ে যায়।
সাগর চৌগাছা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এবং আলামীন দ্বাদশ শ্রেণির ছাত্র। চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এমএইচ
