নাগরপুরে ৭৯ প্রাথমিক শিক্ষকের পদ শুন্য

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৬:২৩
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ দীর্ঘদিন যাবৎ শুন্য রয়েছে। এদের মধ্যে প্রধান শিক্ষকের পদ ২৬টি ও সহকারী শিক্ষকের পদ ৫৩টি। এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পিয়নের পদ দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে স্কুলগুলো পরিচালিত হচ্ছে।
 
প্রধান শিক্ষক শুন্য প্রাথমিক বিদ্যালয়গুলো হলো, রেহাই মিরকুটিয়া, আগদিঘুলিয়া, সুবর্ণতলি, চৌবাড়িয়া, সিংজোড়া, পাইকশা মাইঝাইল, খামার ধল্লা, সুটাইন রংছিয়া, দপ্তরি, নিশ্চিতপুর, বাদেবিহালি, কোদালিয়া, শেহরাইল, বলারামপুর, সুদামপাড়া, মেঘনা, শুনসি, নাটাং, মানরা, পাকুটিয়া, আগতারাইল, ফয়েজপুর, আটাপাড়া, আটিয়াউলাইল ও গাংবিহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
 
এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৫৩টি সহকারী শিক্ষকের পদ শুন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম বলেন, উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শুন্য রয়েছে। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে। নিয়োগ প্রক্রিয়া চালু হলে এই সব জটিলতা থাকবে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর শুন্য পদের তালিকা পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ