রাজশাহী জেলা জজ আদালতের হাজত থেকে পালিয়ে যাওয়ার তিনদিন পর মাদক মামলার আসামি মোখলেসুর রহমান আত্মসমর্পণ করেছে।
বুধবার দুপুর ১টার দিকে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক আব্দুস সালাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের পরিদর্শক খুরশিদা বানু কনা জানান, পবা উপজেলার জাঙ্গালপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোখলেসুর রহমানকে শনিবার একশ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। এ ঘটনায় পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও হয়। ওই মামলায় মোখলেসুর রহমান গত রবিবার বিকেলে জেলা জজ আদালতের হাজত থেকে পালিয়ে যান।
ইত্তেফাক/ইউবি
