কুমিল্লায় স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ২০:৫১
কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র আসাদ-বিন ইসলামের রহস্যজনক মৃত্যু হয়েছে।
 
বুধবার সকালে নগরীর চর্থা এলাকায় ওই ছাত্রের মৃত্যুর হয়। কেউ বলছেন আসাদ আত্মহত্যা করেছে। আবার কেউ বলছেন তাকে হত্যা করা হয়েছে। 
 
আসাদ স্পেন প্রবাসী নজরুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বারীপাড়ায়। আসাদ  তার মায়ের সঙ্গে নগরীর ধর্ম সাগরের পশ্চিম পাড়ার অতিন্দ্র মোহন রায় সড়কের একটি বাড়িতে ভাড়া থাকতেন। 
 
কোতোয়ালি মডেল থানার ওসি আবদুর রব এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। তবে বুড়িচং থানার এসআই সাইফুল ইসলাম জানান, ওই ছাত্রের অভিভাবককে লাশ দাফনের ব্যাপারে  কোতোয়ালি মডেল থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর/ইউবি