ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জব্দকৃত অর্ধ কোটি টাকার মাদক দ্রব্যাদি ধ্বংস করেছে।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে এ মাদক দ্রব্য ধ্বংস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী, ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক কর্নেল তুষার বিন ইউনুস, ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা মাদক নিয়ন্ত্রণের পরিচালক সফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। পরে সাত হাজার চার শ ৩৩ বোতল ফেন্সিডিল, বিভিন্ন ব্রান্ডের মদ এক হাজার ৫৮ বোতল ও আট শ ১০টি ইনজেকশন ধ্বংস করা হয়।
ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী বলেন, ‘বিজিবি মাদকদ্রব্য নির্মূলে তৎপর রয়েছে। সীমান্তে মাদক কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।’
ইত্তেফাক/এএসএমইউ
