উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে র্যাব -১১। এ সময় তাদের কাছ থেকে ২টি এল জি, ২টি চাপাতি, ২ রাউন্ড গুলি, ১৬টি বোমা ও ২টি রড উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার গভীর রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম ও স্কট কমান্ডার এ এস পি কল্লোল কুমার দত্ত এর নেতৃত্বে র্যাবের একটি দল উপজেলা সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফজলুল হক মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে সিরাজ উল্যাহর ছেলে সন্ত্রাসী আবদুলাহ আল হৃদয়কে (২১) আটক করেছে। এ সময় তার কাছে রক্ষিত একটি দেশীয় পিস্তল, ২টি চাপাতি, ১৬টি হাইড্রোবোমা উদ্ধার করে র্যাব সদস্যরা। পরে হৃদয়ের স্বীকারোক্তি অনুযায়ী তার অপর সহযোগী মৃত মফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেনকে (২৫) একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুন্সি বাড়ি থেকে আটক করে। এ সময় আনোয়ারের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, ২ রাউন্ড গুলি, ১টি চাপাতি উদ্ধার করা হয়। এই ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ ফজলে রাব্বি জানান, কোম্পানীগঞ্জ থানায় এদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা নেই।
ইত্তেফাক/এমআই
