মান্দায় বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৯:৪১
নওগাঁর মান্দায় সুফিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  
 
বৃহস্পতিবার বিকেলে নিহতের শয়নঘরের পাশের একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। সুফিয়া বেগম উপজলার গোপালপুর গ্রামের মৃত আছির উদ্দিনের স্ত্রী।
 
স্থানীয়রা জানান, সুফিয়া বেগমের দুই মেয়ে, ছেলে সন্তান নেই। বড়মেয়ে নাসিমাকে নওগাঁর দুর্গাপুর ও ছোট মেয়ে রাজিয়াকে মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা গ্রামে বিয়ে দেন। সুফিয়া বেগম রাজিয়ার সঙ্গে রাজশাহী শহরে বসবাস করতেন। গত মঙ্গলবার তিনি রাজশাহী শহর থেকে নিজ বাড়ি গোপালপুর আসেন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। 
 
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, সংবাদ পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দা ও একটি বটি উদ্ধার করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটতে পারে ।
 
ইত্তেফাক/ইউবি