ত্বকের যত্নে গ্রিন টির ৪টি ফেসপ্যাক

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১০:১২
 
ওজন কমানো কিংবা অন্যান্য শারীরিক উপকারিতার জন্য গ্রিন টি পান করা হয়ে থাকে। তবে রূপচর্চায়ও এটি ব্যবহার করা হয়ে থাকে। এটি ত্বকের উজ্জ্বলকা বৃদ্ধি, বয়সের ছাপ রোধ, ত্বকের পুড়ে যাওয়া ভাব দূর করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। চলুন জেনে নেয়া যাক গ্রিন টি’র কিছু ফেসপ্যাকের কথা।
 
* লেবু, চালের গুঁড়া ও গ্রিন টি: বড় চামচের ১ চামচ চালের গুঁড়ার সাথে ২টি গ্রিন টি ব্যাগ দিয়ে বানানো চা মিশিয়ে নিন। এরপর এতে একটি লেবুর রস মেশান। চাইলে এর সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এটি মুখ ও ঘাড়ে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।
 
* গ্রিন টি ও মধু: একটি গ্রিন টি ব্যাগের সঙ্গে ২ চা চামচ মধু মিশিয়ে নিন। এটি সারামুখে ভালভাবে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের বলিরেখা, ব্রণের কালো দাগ ও ব্ল্যাক হেডস দূর করবে।
 
* গ্রিন টি, টক দই ও লেবুর রস: আধা চা চামচ গ্রি টি, ১ চা চামচ টকদই ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এটিকে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সংবেদনশীল ব্রনপ্রবণ ত্বকের জন্য প্যাকটি অনেক কার্যকর।
 
* গ্রিন টি ও শসার রস: আধা চা চামচ গ্রিন টি অথবা একটি গ্রিন টি ব্যাগ  নিয়ে গরম পানিতে ফুটিয়ে নিন। চা হয়ে আসলে এক টুকরো শসা দিয়ে দিন। এরপর এটি ব্লেন্ডারে ব্লেড করে ফেলুন। অথবা গ্রিন টি ও শসার রস মিশিয়ে নিতে পারেন। এটিচ ত্বকে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।  এটি ত্বকের নমনীয়তা ধরে রাখতে সাহায্য করে।
 
ইত্তেফাক/এএসএস