মাদারীপুরের কালকিনি উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে গেছে। এ ঘটনায় আটজন নিখোঁজ রয়েছেন। দুইজনকে মৃত এবং ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার ভোর রাত সাড়ে চারটার দিকে উপজেলাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার থানার পান্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বরিশাল ও মাদারীপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
