পিইসি বিজ্ঞান পরীক্ষায় মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া কেন্দ্রে বিশৃংখল পরিবেশ নিয়ন্ত্রণে দায়িত্বে অবহেলার অভিযোগে ৬জন শিক্ষককে ২ বছরের জন্য পরীক্ষা পরিদশর্কের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন।
বৃহস্পতিবার খালিয়া কেন্দ্র পরিদর্শনে গেলে পরীক্ষা কক্ষে বিশৃংখল পরিবেশ দেখে তিনি এ নির্দেশ দেন। এ সময় প্রাথমিক শিক্ষা অফিসার রওনক আরা বেগম সাথে ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৬ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যাহারকৃত শিক্ষকদের নাম শিক্ষা অফিসে পাওয়া যাবে। প্রত্যাহারকৃত শিক্ষকদের নাম জানতে চাওয়া হলে ঐ কেন্দ্রের সচিব তুষ্ট চরন মন্ডল জানান, শিক্ষকদের নাম তার মনে নেই। প্রাথমিক শিক্ষা অফিসার রওনক আরা বেগম জানান, নামগুলো মনে নেই, অফিসের ফাইলে আছে।
ইত্তেফাক/এমআই
