নওগাঁয় মন্দির থেকে স্বর্ণালংকার-টাকা চুরি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৬:৩৭
নওগাঁ শহরের পার-নওগাঁ শ্রীশ্রী রক্ষা মা কালীতলা বাবা লোকনাথ মন্দির থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি হয়েছে। গত শুক্রবার রাতে চুরির এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। 
 
এ ব্যাপারে মন্দিরের সেবায়েত লক্ষণ সরকার বলেন, শনিবার সকালে মন্দিরের ঠাকুর ঘরের তালা ভাঙ্গা দেখতে পাই। ঠাকুর ঘরে প্রবেশ না করে প্রতিবেশিদের খবর দেই। প্রতিবেশিদের উপস্থিতিতে খোঁজ নিয়ে জানা যায় ঠাকুর ঘর থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি গেছে।
 
মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন রায় জানান, লোকনাথ বাবার প্রতিমা থেকে প্রায় ১ভরি ওজনের স্বর্ণালংকার (দুটি টিপ, দুটি বেলপাতা ও একটি তুলশী পাতা), দানবাক্স ও ব্যাগ থেকে প্রায় সাড়ে আট হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা চুরি গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
 
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
 
ইত্তেফাক/এমআই