মোদি-রাহুলের ভিন্ন মাত্রার প্রচারণা

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২২:৪১

ভারতে আগামী লোকসভা নির্বাচন উপলক্ষ্যে প্রচারণা চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তাদের প্রচারণায় ভিন্ন মাত্রা লক্ষ্য করা গেছে। তারা ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন কৌশল গ্রহণ করছেন। আগামী ১১ এপ্রিল থেকে লোকসভার ভোট শুরু হবে।

লোকসভা নির্বাচনের তফসিলের আগে প্রধানমন্ত্রী মোদি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। রাহুল গান্ধীর প্রচারণা ভালভাবে শুরু হয়েছে গত ১০ মার্চ থেকে এবং তিনি ইতোমধ্যে ১৩টি রাষ্ট্রে প্রচারণা চালিয়েছেন। ২০ রাজ্যে প্রথম ধাপের ৯১টি আসনে ভোট হবে ১১ এপ্রিল। গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদি উত্তরপ্রদেশের গোর্খাপুরে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের উদ্বোধন করেন। এর মাধ্যমে ভূমিহীন তথা গরীব কৃষকদের দুই হেক্টর করে জমি দেওয়া হবে এবং বছরে ৬ হাজার           রূপি করে দেওয়া হবে। একইদিনে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের একটি কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া তিনি গত ৯ মার্চ পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। অন্যদিকে রাহুল গান্ধী গত ১৩ দিনে ১৩টি রাজ্যে প্রচারণা চালিয়েছেন। তিনি প্রচারণায় সামাজিক ও অর্থনৈতিক ইস্যু বিশেষ করে চাকরি, স্বাস্থ্য কর্মসূচি এবং কৃষি ঋণের ওপর গুরুত্বারোপ করেন। রাজনৈতিক সমাবেশ ছাড়াও রাহুল গান্ধী বুথ ওয়ার্কার্স মিটিং ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন। তিনি সংবাদ সম্মেলনেও বক্তব্য রেখেছেন। তিনি শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। মোদি এবং রাহুল দুইজনই নির্বাচনী প্রচারে কিছু বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি জাতীয়তাবাদ এবং কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তার সরকারের কাজের ফিরিস্তি এবং সরকারের উন্নয়নকে তুলে ধরেছেন। রাহুল গান্ধী অর্থনৈতিক ইস্যু যেমন চাকরি, কৃষকদের দু:খ-দুর্দশাকে গুরুত্ব দিয়েছেন। তামিলনাড়ুতে প্রচারণায় রাহুল সরকারি চাকরিতে নারীদের জন্য ৩৩ ভাগ কোটা রাখার অঙ্গীকার করেছেন।