কামরাঙ্গীরচর আশ্রাফাবাদ সাংবাদিক গলি এলাকার বাসিন্দা রিফাত (৬) তার সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে মঙ্গলবার সকাল ১১টায় বুড়িগঙ্গা নদীত পড়ে নিখোঁজ হয়। পরে তার আত্মীয়-স্বজনরা স্থানীয় ডুবুরি দিয়ে অনেক খোঁজাখুঁজির পর দুপুর সাড়ে ১২টার দিকে রিফাতকে বুড়িগঙ্গা থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
