কোম্পানীগঞ্জে শালার হাতে দুলাভাই খুন

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ২০:২৩
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী নদীতে জাল বসানোকে কেন্দ্র করে শালার হাতে দুলাভাই খুন হয়েছেন। 
 
সোমবার বিকেলে চরফকিরা ইউনিয়নের চরকচ্ছপিয়া হাসেমের দোকান নামক স্থানে এ ঘটনা ঘটে। 
 
কোম্পানীগঞ্জ থানার ওসি(তদন্ত) আবদুল মজিদ  জানান,  নদীতে জাল বসানোকে কেন্দ্র করে শহীদের(৪০) সঙ্গে তার দুলাভাই মো. জাফরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে  ক্ষিপ্ত হয়ে জাফরকে (৪৬) গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করে শহীদ। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে জাফর মারা যান। শহীদকে  আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর/ইউবি