ভারতে বাংলাদেশি টাকার বিনিময় হার কমে যাওয়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারতগামী বাংলাদেশি যাত্রীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ফলে প্রত্যাশানুযায়ী ভ্রমণ কর আদায় হচ্ছে না।
যাত্রী সংকটে বেনাপোল থেকে ছেড়ে যাওয়া দূর পাল্লার পরিবহন ব্যবসাতেও দেখা দিয়েছে মন্দা।
ভারত সরকার ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করায় দুদেশের মধ্যে যাত্রী চলাচল চরমভাবে হ্রাস পেয়েছে। ঢাকা থেকে যাত্রীর অভাবে পরিবহনগুলো ছাড়তে পারছে না। আর যেগুলি ছাড়ছে সেগুলিতে যাত্রী কম থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বেনাপোল সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, বাংলাদেশ-ভারত যাতায়াতকারী পাসপোর্ট যাত্রী কমে যাওয়ার কারণে সরকারের ভ্রমণ কর (রাজস্ব) আদায় অর্ধেকে নেমে এসেছে।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইকবাল আহম্মেদ জানান, ভারতে রুপি সংকটের কারণে বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল অর্ধেকে নেমে এসেছে। ফলে সঙ্গত কারণেই রাজস্ব আদায় কমেছে।
ইত্তেফাক/এমআর/এমএইচ
