নওগাঁর বদলগাছী উপজেলায় দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বুধবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে সভাপতি পদে- ইমামুল আল হাসান তিতু, হারুন অর রশিদ, হাফিজুর রহমান ও উজ্জল এবং সাধারণ সম্পাদক পদে এসএম মনিরুল ইসলাম সাজু, খালেদ মাহমুদ ও হাফিজার রহমান সম্ভাব্য প্রার্থী বলে জানা গেছে।
উপজেলার ৮ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ১৫ জন কাউন্সিলর এবং থানা কমিটিতে ২০জন সদস্যসহ মোট ভোটারের সংখ্যা ১৪০ জন।
বুধবার সকালে উপজেলা কমিউনিটি সেন্টারে সম্মেলনের উদ্বোধন করবেন নওগাঁ জেলা শাখার আওয়ামী যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট খোদাদ খান পিটু।
ইত্তেফাক/এমআর/এমএইচ
