কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে ৪ জুয়েলারি দোকান পুড়ে ছাই

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৭:২৪
 
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া বাজারে অগ্নিকাণ্ডে চার জুয়েলারি ব্যবসায়ীর দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
 
মঙ্গলবার ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
জানা গেছে, নওপাড়া বাজারের উত্তরপাশের জুয়েলারি ব্যবসায়ী মাধব দত্ত, পিন্টু দত্ত, নান্টু দত্ত ও উত্পল দত্ত দীর্ঘদিন যাবত স্থানীয় কাউরাট গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সাদেকের ঘর ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। গত সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সবাই নিজ নিজ বাড়িতে চলে যান। বাজারের লোকজন মঙ্গলবার ভোর রাতে ওইসব জুয়েলারি দোকানে আগুনের লেলিহান শিখা দেখে বাজারের মসজিদের মাইকে অগ্নিকাণ্ডের সংবাদ প্রচার করলে কেন্দুয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কিভাবে এ আগুনের সূত্রপাত হয়- তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
 
ঘর মালিক প্রয়াত মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সাদেকের ছেলে শিক্ষক এমদাদুল হক বিপ্লব জানান, এ অগ্নিকাণ্ডে ভাড়াটিয়া জুয়েলারি ব্যবসায়ী ও আমার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত জানা না গেলেও এ ঘটনায় থানায় জিডি করেছি।
 
ইত্তেফাক/এএম।