নওগাঁর বদলগাছীতে ইটভাটার মাটি বাহী ট্রাক্টরের চাপায় মেহেদী হাসান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দাঁড়িশন গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
ঘটনার পর ট্রাক্টরটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছেন। মেহেদী হাসান উপজেলার লক্ষীপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান গত তিন বছর থেকে দাঁড়িশন গ্রামের বাসিন্দা নানা বিপ্লব হোসেন কাছে থাকতো। আজ দুপূরে বাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তায় বসে ছিল হাসান। এমন সময় গ্রামের মধ্যে থাকা বাবু ও হাফিজারের ইটভাটার জন্যে মাটিবাহী একটি ট্রাক্টর হাসানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়ে। ঘটনার পর ট্রাক্টরটি ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংবাদ পেয়ে ট্রাক্টরটি আটক করা সম্ভব হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
ইত্তেফাক/এমএইচ
