গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষুখামার এলাকায় সাঁওতালদের ওপর হামলা, লুটপাট ও ঘরে অগ্নিসংযোগের মামলায় আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের নিজাম উদ্দীনের পুত্র শাহ আলম, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া গ্রামের খালিলুর রহমানের পুত্র মিনহাজ ও একই উপজেলার জমিলাপুর গ্রামের মোকশেদ আলীর পুত্র মুরাদ মিয়া।
ইত্তেফাক/এমআর/ইউবি
