কাফরুলে ১৪৫টি পেট্রোল বোমাসহ গ্রেফতার ১

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৮:২৮
 
রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পেট্রোল বোমাসহ একজনকে গ্রেফতার করেছে। গ্র্রেফতারকৃত ওই ব্যাক্তির নাম মো. হানিফ (৩৫)। তিনি কাফরুল এলাকার বাসিন্দা।
 
কাফরুল থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে কাফরুল থানার এএসআই রাশেদ মিয়া গোপন সংবাদের ভিত্তিতে আমানত শাহ হাউজিং এলাকায় অভিযান চালায়। এ সময় হানিফকে ১৪৫টি পেট্রোল বোমাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় হানিফের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা রুজু করা হয়েছে।

ইত্তেফাক/এএম।